Sunday April 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ এ ০২:১১ PM

৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন-২০২৫

কন্টেন্ট: নোটিশ প্রকাশের তারিখ: ০১-১১-২০২৫ আর্কাইভ তারিখ: ০৬-১১-২০২৬

জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়,মানিকগঞ্জ ও উপজেলা সমবায় কার্যালয়,মানিকগঞ্জ সদর এর সকল সমবায় সমিতির সার্বিক সহযোগিতায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ যথাযোগ্য মর্জাযায় উদযাপিত হয়েছে। মানিকগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সমবায়ী র‌্যালী শুরু হয় ও র‌্যালী শেষ হয় সমন্বিত সরকারী অফিস ভবন এ গিয়ে।র‌্যালী শেষে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ০৯.৩০ মিনিটে শুরু হয় আলোচনা সভা। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়, তারপর প্রথমেই স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র জেলার সুযোগ্য জেলা সমবায় অফিসার, প্রকৌশলী জনাব ফারহানা ফেরদৌসী, তারপর আগত সমবায়ীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন।অতঃপর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন অত্র মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক, জনাব মানোয়ার হোসেন মোল্লা (যুগ্মসচিব), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন অত্র মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোছা: ইয়াছমিন খাতুন, আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন জনাব শাহনাজ সুলতানা, উপপরিচালক,স্থানীয় সরকার শাখা,মানিকগঞ্জ মহোদয় ও উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব ও সমাপনী বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ আলী,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),মানিকগঞ্জ মহোদয়।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন